সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সখীপুরে নেশা জাতীয় দ্রব্য মেশানো পানি পান করে-৯ জন অচেতন

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৫ বার দেখা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে
প্রতিদিন প্রতিবেদক,সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নেশা জাতীয় দ্রব্য মেশানো পানি পান করে দুই পরিবারের নয় সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালের খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের পাঁচজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন,আবদুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪০) , মেয়ে খাদিজা আক্তার(১৪) , ওসমানের স্ত্রী বাছিরন(৬০) ও মাঈন দ্দিনের মেয়ে নূপুর (১৫) । অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । তাদের বাড়ি উপজেলার সাপিয়াচলা গ্রামে । ‌স্থানীয়রা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে ওই গ্রামের আবদুল মালেক ও আনসার আলীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে । শনিবার সকালের খাবার খান তাঁরা । খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একেএকে ওই নয়জনের ঘুমঘুম, বমিবমি ও মাথাঘোরানো শুরু হয় । একপর্যায়ে তাঁরা জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । আব্দুল মালেকের ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ বলেন, দুই পরিবারের পানির ট্যাংকীর মুখ খোলা ছিল । ট্যাংকীর পানিতে রাতে দুর্বৃত্তরা নেশা জাতীয় দ্রব্য দিয়েছিল বলে ধারণা করছি । ওই পানি পান করার পরে সবাই অসুস্থ হয়ে পড়ে । জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ বলেন, অচেতন পাঁচজনকে ভর্তি করা হয়েছে । অন্য চারজনকে প্রাথমিক শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme