সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলেংজানী নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৮৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীরনাহালি গ্রামের এলেংজানী/ঝিনুক নদীতে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী রফিক, মোশারফ, আবু সাঈদ, শহিদুল, রুবেল ও বাবুলেল নেতৃত্বে এ অবৈধ বাল উত্তোলন চলছে দীর্ঘদিন যাবৎ।

এর ফলে নদীর পাড়সহ ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বর্ষা মৌসুম আসলেই দেখা দেয় অতিমাত্রার ভাঙ্গন। একারণে নদীর গতি পথ পরিবর্তন হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী পাড়ে বসবাসকারী লোকজন ও ফসলি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা টাঙ্গাইল প্রতিদিনকে জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গ্রামের অসহায় মানুষ তাদের বিরুদ্ধে কোন কথা ও প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন।

সরোজমিনে দেখা যায়, ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর বীরনাহালি গ্রামের এলেংজানী/ঝিনুক নদীতে তিনটি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবৈধ ড্রেজার মালিক রফিক জানান, প্রশাসনকে ম্যানেজ করে আমরা ড্রেজার চালাচ্ছি। এ বিষয়ে অবৈধ ড্রেজার মালিক রুবেলকে মুঠো ফোনে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তবে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme