সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৬৪ বার দেখা হয়েছে।
হা-ডু-ডু খেলা

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ৩ মার্চ বিকেলে টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসি আকরাম ফাউন্ডেশনেরর আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু খেলায় হুগড়া ইউনিয়ন ও দাইন্যা ইউনিয়ন অংশগ্রহন করে । খেলা পরিচালনা করেন, সাবেক জাতীয় খেলোয়ার ও সাবেক হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী । খেলায় বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়ার টাংগার কবির দাইন্যা ইউনিয়ন ও টগর টাইগার হুগড়া ইউনিয়নের পক্ষে অংশগ্রহন করেন এবং বিজয়ী হয় হুগড়া ইউনিয়ন ।

হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি ছিলেন, হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোরশেদ আলম দুলাল। হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নূর-এ-আলম তুহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল,সাংবাদিক ও কলাম লেখক মাসুম ফৈরদোস নান্নু , নাগরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহে আলম ছাবু , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার সেলিম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, হুগড়া ইউনিয়ন ও দাইন্যা ইউনিয়ন এর সদস্যবৃন্দ,এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme