সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের দুটি গাছ কর্তন টেন্ডার ছাড়াই

  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ইউএনও ও চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে টেন্ডার ছাড়াই দুটি গাছ কর্তন করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের দক্ষিণ পাশে লিচু গাছ ও শনিবার আম গাছ কর্তন করা হয়।

এ নিয়ে সচেতন মহলের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলা পরিষদের প্রধান ফটনের দক্ষিণ পাশে ৫ জন শ্রমিক আম গাছে ডাল পিকআপে তুলছে। কাছ কাটার বিষয়ে জানতে চাইলে রহিম নামের এক শ্রমিক বলেন, আমাদের গাছ কাটতে বলা হয়েছে।

শ্রমিক সর্দার মো. মোশারফ হোসেন বলেন, টাকার বিনিময়ে আমরা কাজ করি। গাছ কাটার বিষয়ে কোন অনুমতি আনা হয়েছে কিনা তা আমি বলতে পারবো না।

তবে আমাদের এখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীর কর্মী সাইফুল ইসলাম নিয়ে এসেছেন।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও স্যার গাছ কাটার অনুমতি দিয়েছেন তাই গাছ কাটা হচ্ছে। বিশেষ করে উপজেলা পরিষদে গাড়ি প্রবেশের সময় গাছগুলো বাধা হয়ে দাড়ায়।

তাই গাছগুলো কাটা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও গাছ কাটার অনুমতি নিয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। আমি কাউকে গাছ কাটার কোন অনুমতি দেইনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme