সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের ৫ সদস্য আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩১৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের ০৫ সদস্য আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের ০৫ সদস্য আটক করা হয়।
টাঙ্গাইল জেএম শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় টাঙ্গাইল সদর হাসপাতাল চত্বর হতে দালাল চক্রের ০৫ সদস্য আটক কারা হয়। এসময় দালাল চক্রের সদস্য খোকন, জাহিদ, জাহিদুল, মাসুদ এবং আনিসকে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের সাজা প্রদান করা হয়।
খোজ নিয়ে জানা যায়, বর্ণিত দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত সেবা প্রত্যাশী অসহায় দরিদ্র মানুষকে উন্নত এবং ভালো চিকিৎসা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক অসাধু হাসপাতাল এবং ক্লিনিক কর্তৃপক্ষ তাদের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme