সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল সা’দত কলেজ শিক্ষার্থীদের মিছিল ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৯৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.আহাদুজ্জামান মিয়া এর মাধ্যামে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বরারর এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম আহমদ-এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মো.মনির সিকদার, ইলিয়াস হোসেন, আবু কাওছার আহমেদ, নাজনিন আক্তার এ্যানি, তৌহিদ সিকদার, তানিয়া আক্তার, তমা, রোজেন ইসলাম, আল আরাফি জান্নাত, নার্গিস আক্তার, সেতু ধর,

আল-আমিন, মোস্তফা কামাল, রিয়াদ হাসান, সোলাইমান গুপ্ত, শান্ত, হাসেম, কাব্য, রাকিব, তৌহিদ সিকদার, রাহাত, রাজিব, নাইম, ইমন, আকাশ, অয়ন, মঈন, জুয়েল, রানা খান, রেখা, লায়লা, আয়শা, আকলিমা, শারমিন, দিশা, মিতু,

তাহমিনা, সামিয়া, লাইলি, জান্নাতি, সাদিয়া, স্বপ্না, আমিনা, পলি, কলি, আরিফা, নাজমা, রিমা, তানিয়া, আরজিনা, আজমিন, সারমি,ন, লিজা, রিতা, সুমা, সাথী, বিথী, শোয়েব সিদ্দিকী, সুমন, সুজন, অর্নব, শাকিল, সহ প্রায় শতাধিক শিক্ষার্থীর ।

পাঁচ দফা দাবিগুলো হলো, চিহিৃত ইভটিজার, মাদক ব্যবসায়ী ও অছাত্র রতন মিয়াকে অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অছাত্রদের কলেজে প্রবেশ বন্ধ নিশ্চিত করতে হবে,

সরকারি সা’দত কলেজে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সকল মিথ্যা ও হয়রানীমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে ও কলেজ প্রশাসনের সুশাসন নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার কলেজ ক্যাম্পাসে রতন মিয়া এক ছাত্রীকে ইভটিজিং করে। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দেয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ইভটিজার রতন মিয়ার বাবা কালু মিয়া বাদী হয়ে সাধারণ শিক্ষার্থীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme