সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৫৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:  সত্য,সম্প্রতি ও ন্যায়ের পথে প্রতিপাদ্য কে সামনে রেখে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়া সামাজিক সংগঠন টাঙ্গাইলে সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের সুরুচি রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোদন হয়। অনুষ্ঠানে সভাপতি আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন কার্যক্ক্রমের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম ও অ্যাডভোকেট জহুরুল ইসলাম।এরপর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, যে কোন ভালো কাজ কাউকে না কাউকে শুরু করে দিতে হয়। এরপর এটি আপন গতিতে চলতে থাকে। দেশে এখনো অনেক ভালো মানুষ আছেন যারা ভালো কাজ আর ভরসার জায়গা পেলে নিজ থেকে সহযোগীতায় এগিয়ে আসে।টাঙ্গাইল সেচ্ছাসেবী ফাউন্ডেশন তার ব্যতিক্রম নয়।
অনুষ্ঠানে সংগঠনের সি: সহ সভাপতি আবু নোমান, সি: যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ,  সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শারমিন শিমু প্রমুখ সহ আগত প্রায় ৩০ টির অধিক সংগঠনের সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme