সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছোট মনির কে শ্রমিক ফেডারেশনের সংবর্ধনা

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ১৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : উৎসব মূখর পরিবেশে ব্যাতিক্রমধমী আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে জেলা শ্রমিক ফেডারেশন।

রোববার (২৪ মার্চ) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,

জেলা বাসমিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম।

এ সময় জেলা রিক্সা-অটো শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, হোটেল মিষ্টান্ন শ্রমিক ইউনিয়ন, টিউবওয়েল ও সেনেটারি শ্রমিক ইউনিয়ন, টাইলস শ্রমিক ইউনিয়নসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক সংগঠনের সহ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকরা তাদের প্রাণসঞ্চাল ফিরে পেল। নির্যাতিত শ্রমিকরা তাদের অভিভাবক হিসেবে সকল কর্ম বন্ধ রেখে সংসদ ছোট মনিরকে সংবর্ধনা দিতে দিন ব্যাপী অপেক্ষা করেন।

শেষে ঢাকা বাউল শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উল্লেখ্য, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme