সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

আজ সকালে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন খান আহমেদ শুভ (বাংলাদেশ আওয়ামী লীগ), জহিরুল ইসলাম জহির (জাতীয় পার্টি), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), রুপা রায় চৌধুরী (বাংলাদেশ কংগ্রেস পার্টি) এবং মো. নুরুল ইসলাম নুরু (স্বতন্ত্র)।

আগামী ১৬ জানুয়ারি উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme