সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাই‌লে পৃথক দুটি এলাকা থেকে দুই‌ ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌ল সদর উপজেলা ও ভূঞাপুর উপজেলা থেকে অজ্ঞাত দুইজ‌নের লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

শ‌নিবার (১১ জুন) বিকেলে এবং সন্ধ্যায় টাঙ্গাই‌লের পৃথক পৃথক দুই‌টি স্থান থে‌কে এ লাশ দুই‌টি উদ্ধার ক‌রো হয়।

এরমধ্যে ভুঞাপুর উপ‌জেলার গাবসারা ইউ‌নিয়নের রাজাপুর থে‌কে যে লাশটি উদ্ধার করা হয়েছে সে একই উপ‌জেলার ফলদা ইউ‌নিয়‌নের ধুব‌লিয়া গ্রা‌মের শামছুল হ‌কের ছে‌লে স‌জিব (২৩)। অন‌্যদি‌কে ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়‌কের সদর উপ‌জেলার ঘা‌রিন্দা এলাকা থে‌কে উদ্ধার হওয়া লা‌শের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান,বি‌কে‌লে ভুঞাপুর উপ‌জেলার রাজাপু‌রে কৃষকরা ক্ষে‌তের শস‌্য কাট‌তে গি‌য়ে লাশ‌টি প‌ড়ে থাক‌তে দেখে। এসময় তারা পু‌লি‌শে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, লাশ‌টি পচন ধ‌রে পোকা ধ‌রেছে। তিন চার‌দিন আ‌গে সম্ভবত লাশ‌টি সেখা‌নে প‌ড়ে‌ছিল। ময়নাতদ‌ন্তের পর ঘটনার প্রকৃ‌তি রহস‌্য জানা যা‌বে। তি‌নি আ‌রো জানান, প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে লাশ পাওয়া ওই ব‌্যক্তি মধুপু‌রে এক‌টি মাদরাসায় পড়াশুনা কর‌তো। গত তিন ধ‌রে সে বা‌ড়ি‌তে এ‌সে‌ছে।

এ‌দি‌কে টাঙ্গাইল সদর থানার এসআই মনির হোসেন জানান, অজ্ঞাত ব‌্যক্তির (আনুমানিক ৩৫) পঁচে পোকা ধরে গেছে শরীরে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৫/৬ দিন আগে হত্যা করে ফেলে রেখেছে দুর্বত্তরা। ত‌বে লাশের পরিচয় পাওয়া যায়নি। প‌রে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে হত্যার মূল উদ্দেশ্য কি। তিনি আরও বলেন, আমরা তদন্ত শুরু করে দিয়েছি খুব দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme