সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

‘ট্রাফিক পক্ষ’ উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘ট্রাফিক আইন মেনে চলুন, দূর্ঘটনা রোধে সহায়তা করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘ট্রাফিক পক্ষ’ উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন মো.শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার, ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের সদসরা।

র‌্যালিতে অংশ নেয় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

সড়ক ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে আবারও দেশব্যাপী পালিত হচ্ছে ‘ট্রাফিক পক্ষ’।

মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সারাদেশে একসঙ্গে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme