সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ট্রেনের ধাক্কায় রেললাইন নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্য নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা রুপ চাঁন (৫২) এক আনসার সদস্য ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ধলাটেংগর এলাকার ৭নং ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুপচাঁন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ব্রামণপাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ধলাটেংগর এলাকায় রেললাইনে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ধলাটেংগর এলাকায় নিরাপত্তায় ডিউটিতে ছিলেন। সেসময় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে জঙ্গলে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ স্টেশনের উপপরিদর্শক (এসআই) আলী আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় টাঙ্গাইল রেলওয়ে পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme