সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮৯৯ বার দেখা হয়েছে।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গভীর রাতে এলাকায় ডাকাত প্রবেশ করেছে জানিয়ে পাড়া ও মহল্লার মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১২ টার পর থেকে বিভিন্ন এলাকার মসজিদ থেকে কিছুক্ষণ পরপরই সম্মানিত এলাকাবাসী যে যেখানে আছেন সতর্ক থাকেন, গ্রামে ডাকাত এসেছে। এসব সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে।

এমন খবরে ইতোমধ্যে ডাকাতি প্রতিরোধে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। 

এছাড়াও মধুপুর থানা পুলিশের অফিসিয়াল ও একাধিক ব্যক্তির ব্যবহারিত ফেসবুক আইডি থেকে এলাকায় আসন্ন  কোরবানির ঈদকে কেন্দ্র করে যেকোন সময় ডাকাত দল আক্রমণ করতে পারে তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর  কালবেলা’কে বলেন, আমি নিজেসহ পুলিশের টহল দল রাস্তায় রয়েছি। বেরিবাইদ, মহিষমাড়া, আউশনাড়া, ফুলবাগচালা ও শোলাকুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারের সতর্ক করছি। চুরি, ডাকাতি রোধে প্রতিটা গ্রাম-মহল্লায় প্রতিরক্ষা টিম গঠন করার জন্য অনুরোধ করেছি। 

সাধারণ মানুষ কে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরমর্শ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme