সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ডাক্তার রোকসানার উপর হামলার প্রতিবাদে ডেন্টাল সার্জন’স এসোসিয়েশন অব টাঙ্গাইলের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৩৩ বার দেখা হয়েছে।

মোঃ সোহেল রানা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হেলথ কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন ডাক্তার রোকসানা সুলতানার উপর স্থানীয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে ডেন্টাল সার্জন’স এসোসিয়েশন অব টাঙ্গাইল। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন’স এসোসিয়েশন অব টাঙ্গাইল সভাপতি ডাঃ আব্দুল কাদের,সহ-সভাপতি ডাঃ বিনয় কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক ডাঃ মো: তারিকুল হাসান খান,সাংগঠনিক সম্পাদক ডাঃ রাশেদুজ্জামান রনি ও কোষাধ্যক্ষ ডাঃ টিটু মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ সাদিক হাসান সুহার্তো, ডাঃ সাইফুল, ডাঃ মাধব, ডাঃ নুরে আবু সাঈদ ও ডাঃ নাজমুল ইসলাম নাহিদ প্রমুখ। এই সময় বক্তারা হামরাকারীদের বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দুপুরে কালিহাতী উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডাক্তার রোকসানা সুলতানার উপর স্থানীয় সন্ত্রাসী পরিবার কতৃক হামলার স্বীকার হয়। এসময় ডাক্তার রোকসানা সুলতানার চিৎকার শুনে হাসপাতালের স্টাফরা ওই পরিবারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ডাক্তার রোকসানা সুলতানা বাদী হয়ে কালিহাতি থানায় মামলা করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme