সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন

  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঃ৪ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক ভার্চুয়ালি এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সভায় টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবস্বরপ্রাপÍ নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামকে আহবায়ক এবং গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহাদত হোসেনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, চাকুরী বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, সমাজ কল্যান সম্পাদক শাহারিয়ার মো. নাজমুল আহসান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আব্দুল কাদের, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আলী আকবর হোসেন প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম বর্তমানে ৪ বছর সমাপ্ত হয়। শিক্ষা মন্ত্রী উক্ত শিক্ষা কার্যক্রম ৪ বছরের স্থলে ৩ বছর করার বিষয়টি নিরিক্ষা করে মতামত দেয়ার জন্য ৫ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে দেন। ৪ বছরের স্থলে ৩ বছর শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা, কারিগরী প্রতিষ্ঠান সমূহে শিক্ষক স¦ল্পতা, ল্যাবে কাঁচামাল সমস্যা, বিএনবিসি এর কতিপয় ধারা সংশোধনসহ ৪ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme