সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৩২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে আইন কৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তারা এই বিক্ষোভ মিছিল করে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথম গেটের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যে সমস্ত স্বৈরাচাররা এখনো প্রশাসনে বসে আছেন তারা সাবধান হয়ে যান। ছাত্রদের উপর এখনো আপনারা হামলা করেন আপনাদের সাহস কিভাবে হয়। আপনারা সাবধান হয়ে যান।
এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, রাকিবুল হাসান, হৃদয়, নাহিদ, রাকিব, সাজিদ, মারুফ রায়হানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme