সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার ঢাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেও রাত ৯ টা পর্যন্ত সমাধান করতে পারেনি ক্লিনিক কতৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে।নিহত প্রসূতি সদর উপজেলার বরুহা গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার প্রসব ব্যাথা নিয়ে ওই মহিলা ঢাকা ক্লিনিকে ভর্তি হয়। বিকেলে গাইনী ডাক্তার শিরীন শারমিন ও জেনারেল হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম স্বপনের নেত্বত্বে অস্ত্রপাচারের মাধ্যমে তার পুত্র সন্তান জন্ম হয়।

জন্মের পর পুত্র সন্তান সুস্থ্য থাকলেও প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। এ দিকে অতিরিক্ত রক্ত খনন হওয়ায় রাতে রক্ত দেওয়া হয়। মঙ্গলবার ভোরে নাক মুখ দিয়ে রক্ত খনন শুরু হলে তার মৃত্যু হয়। পরে তার লাশ তার গ্রামের বাড়ী বরুহায় দাফন করা হয়।

অন্যদিকে বিষয়টি ধাপাচাপা দিতে দিন ব্যাপি ও রাতেও একাধিক বৈঠক করা হয়েছে।ঢাকা ক্লিনিকে কর্মরত কায়সার জানান, এ ঘটনায় ওই রোগির স্বজনরা ডাক্তারের বাসায় বৈঠক করছে। এ ছাড়া আর কোন তথ্য দেয়নি তিনি।

ডাক্তার শিরীন শারমিন জানান, প্রসূতির কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাবে না। তবে তার পুত্র সন্তান খুব ভালো আছে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme