সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খালা ভাগ্নি নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনা খালা ভাগ্নি নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও তার ভাগ্নি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের জাউলের মেয়ে রিয়া মনি(৫)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বলেন, জামালপুর থেকে সিএনজি যোগে মৌসুমীরা ঢাকার দিকে যযাচ্ছিলো। অপর দিকে উত্তরবঙ্গগামী এসআই পরিবহনের বাসটি সিএনজিকে ধাক্কা মারে পরে ঘটনাস্থলে রিয়া নামে ৫ বছরের শিশু নিহত হয়। মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ২ জন আহত রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme