সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ

  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ। এর ফলে মহাসড়কে নেই বাড়তি গণপরিবহণ। ঈদুল আযহার ছুটির শুরুতে এ মহাসড়কে ঘরমুখো মানুষের যে ঢল ছিল, ছুটির শেষে ঠিক তার বিপরীত।

বুধবার ১৩ জুলাই দুপুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা, রসুলপুর, পৌলী ও এলেঙ্গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মহাসড়কে স্বাভাবিক দিনের মতই চলাচল করছে গণপরিবহণ। সড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও নেই বাড়তি কোন গণপরিবহন। এর ফলে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা। নেই যানজট বা পরিবহণের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন।

মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঢাকাগামী সায়ান পরিবহণের একটি বাসসহ বিভিন্ন বাসেও যাত্রী তুলতে দেখা গেছে। ওই বাসগুলোর অধিকাংশ সিটই ফাঁকা। ফাঁকা সড়ক পেয়ে পায়ে হেটেই পারাপার হচ্ছেন হকার, যাত্রীসহ সাধারণ মানুষ। সায়ান পরিবহণ বাসের সহকারি রেজাউল বলেন, ঈদের ছুটি শেষ হলেও বাসস্ট্যান্ড বা সড়কে তেমন একটা যাত্রী নেই। কিন্তু গাড়ির খরচ তো আছেই। এ কারণে বাধ্য হয়ে যাত্রী তুলছি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী সবকটি সড়কেই স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এছাড়াও মহাসড়কে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme