সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এবং কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ১৫ জুলাই দুপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘ যানজটের কারণে গন্তব্যে যাওয়া মানুষ বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। গন্তব্যে পৌঁছাতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।

বঙ্গসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক মহাসড়কের ৩ নম্বর সেতুর কাছে বাবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এরপর আরও একটি বাস মহাসড়কে বিকল হয়। এসব কারণে যানজট শুরু হয়। মহাসড়কে পুলিশ দায়িত্ব পালন করছে। দ্রুততম সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme