সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে পিকআপভ্যান উল্টে নিহত ৩ আহত ১৫

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৭৭ বার দেখা হয়েছে।
কামরুল হাসান,কালিহাতী ঃ টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার এএসআই পলাশ জানান, জামালপুর থেকে পিকআপভ্যানে ২৫ থেকে ৩০ জনমিলে এনায়েতপুর  পীরের দরবারে যাচ্ছিলেন তারা ।  পথিমধ্যে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের আনালিয়াবাড়ি পৌঁছালে পিকআপভ্যানটি উল্টে যায় এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত ১৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্ত করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme