সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরু ও তেল ভর্তি ট্রাকে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের সদর ও মির্জাপুর উপজেলায় গরু ও তেল ভর্তি ট্রাকে ডাতাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের খাইলারচর এলাকার মো: তমেজের ছেলে ইসমাইল হোসেন (২৯), ঢাকার নবাবগঞ্জের গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫), নোয়াখালীর মৃত আব্দুস সুবাহানের ছেলে খড়িয়দ্দিন (৪০), লালমনিরহাটের আব্দুল করিম শেখের ছেলে রফিকুল ইসলাম, ময়মনসিংহের রমজান আলীর ছেলে ইমরান হোসেন (৩০)।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় গরু ব্যবসায়ী গোলাম রাব্বী নীলফামারীর হাট থেকে ১১টি গরু ট্রাকে করে
ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইল সদর সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক তাদের ট্রাককে চাপ দিয়ে থামায়। এসময় একদল ডাকাতরা ট্রাক থেকে নেমে চালক ও হেলপারকে মারধর করে। পরে তারা হাত-পা ও মুখ বেঁধে গরুসহ ট্রাকে ১১টি ও নগট টাকা নিয়ে যায়। পরবর্তীতে ডাকাতরা চালক ও হেলপারকে গাজীপুরে ঝোপে ফেলে দেয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী গোলাম রাব্বী টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরই প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। গত বুধবার বিকেলে ঢাকার সাভার থেকে ইসমাইল হোসেন ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ১৭ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর উপজেলায় মহাসড়কে একটি তেল ভর্তি ট্রাকে চালক ও হেলপাড়কে হাত-পা ও চোখ বেঁধে ৬০ চাম তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ১ মার্চ মির্জাপুর থানায় ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন তথ্য বিশ্লেষন করে গত ৪ মার্চ মহিউদ্দিন ও রাফিকুল ইসলাম গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি ট্রাক ও ২৫ ড্রাম তেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ৩ দিনের রিমাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme