সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজধানীমুখী পোশাক শ্রমিকের ঢল

  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রপ্তানিমুখী শিল্প-কারখানা আগামী ১লা আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত হওয়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ঢল নেমেছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে লকডাউনে সব কার্যক্রম বন্ধ থাকা টাঙ্গাইল শহরের আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় এলাকায় রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ভিড় বাড়তে থাকে।

কঠোর লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল না করায় মোটরসাইকেল, বিভিন্ন ধরনের থ্রি-হুইলার ও পণ্যবাহী যানবাহনে নানা কৌশলে যাত্রীরা রাজধানী ঢাকার দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

পোশাক শ্রমিকরা জানান, পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে বৃষ্টি আর লকডাউন উপেক্ষা করেই তাদের রাজধানীমুখী হতে হচ্ছে।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস্যরা জানান, সকাল থে‌কে মহাসড়কে পোশাক শ্রমিকদের ভীড় বাড়তে থাকে। আগামী ১লা আগস্ট থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে পোশাক শ্রমিকরা বৃষ্টি আর লকডাউন উপেক্ষা করেই বিভিন্ন কৌশলে ঢাকায় যাওয়ার চেষ্ঠা করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme