সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধুসেতু পুর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

যানজট বঙ্গবন্ধুসেতু পুর্ব পাড় থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। ফলে মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।


এদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় হঠাৎ বিক্ষুদ্ধ হয়ে উঠে যাত্রীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ সময় সেখানে অবস্থানরত টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতু পার হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছিলনা যানবাহন। এ কারনে বঙ্গবন্ধুসেতুর টোল আদায় ভোর সাতটার পর বন্ধ করে দেয়া হয়।

ফলে এ জানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme