সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ শে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক| সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনার ¯^াক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়|

জানা যায়, টাঙ্গাইলে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা শরীফা হক|

তিনি টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন| জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন| শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে|

তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই| দেশ-বিদেশের বিভিন্ন ¯^নামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই প্রশাসক মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য| সে লক্ষ্যেই তিনি প্রশাসনে ¯^চ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন|

শরীফা হকের মতে, সরকারি সেবা এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ অনুভব করতে পারে যে রাষ্ট্র তাদের পাশে রয়েছে| প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচিগুলো একদিন সারাদেশে বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলার এই বিদ্যানুরাগী জেলা প্রশাসক|

জেলা প্রশাসক শরীফা হকের এ ¯^ীকৃতিতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা|

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme