সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা সখিপুরের ওসি (তদন্ত) লুৎফুল কবীর

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: ক্লু-বিহীন হত্যা মামলার আসামী গ্রেফতার ও আদালতে আসামীর স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান এবং রহস্য উদঘাটন করায় সখিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীরকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান এ সম্মাননা সনদ তাঁর হাতে তুলে দেন । এ সময় এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে ঘরে সিঁধ কেঁটে সমলা ভানু নামের এক মহিলাকে খুন এবং ঘর হইতে স্বর্ণালংকার, নগদ টাকা চুরি সংক্রান্ত্র অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা করেন নিহতের ছেলে।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এএইচএম লুৎফল কবীর বিভিন্ন সোর্স ও পর্যবেক্ষণ এবং বিচক্ষণতায় অবশেষে সিরিয়াল কিলার মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ এবং কালু ওরফে বাবু প্রামাণিককে গ্রেফতার করে।

এতে ওই হত্যাসহ আরো ৯টি হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটিত হয়। পরে

তাদেরকে গত ২৭ নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে নানা লোমহর্ষক কাহিনী। বাবু শেখ একজন সিরিয়াল কিলার। পরপর ৯টি হত্যাকান্ড সে নিজ হাতে করেছে। এর মধ্যে ৬টি হত্যাকান্ডের আগে সে ৬জন নারীকে ধর্ষণ করে পরে হত্যা করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme