সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তিন ছাত্রী ধর্ষণ মামলায় আরো এক আসামী গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৯৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঘাটাইলে বনের ভেতর তিন শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় রাসেল নামের আরো এক আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফারজানা হাসনাত জবানবন্দি রেকর্ড করেন।

এনিয়ে গ্রেফতার সংখ্যা দাড়ালো ৪ জনে। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনজনকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করলে তাদের মধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার ইউসুফের জবানবন্দী রেকর্ড করেন। একই সময়ে বিচারক আরিফ হোসেন আসামী বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। এছাড়া একই দিন দুপুরে ধর্ষিতা তিন স্কুলছাত্রী ও তাদের অপর এক বান্ধবীর জবানবন্দী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরীন মাহবুব ও ফারজানা হাসনাত রেকর্ড করেন।

সোমবার (২৭ জানুয়ারি) ধর্ষিত তিনজনের মধ্যে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামীদের আটক করে পুলিশ আদালতে প্রেরন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme