সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মির্জাপুরের ব্যবসায়ী

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৮৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতেনিহত হয়েছে মির্জাপুরের ফিরোজ ওরফে শিমুল (৩০) নামে এক ব্যবসায়ী। সে মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।

শুক্রবার ভোরে নিহত শিমুলের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে গ্রামটিতে শোকের ছাড়া নেমে আসে। সকাল ১০টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্র জানায়, গত ১০ বছর ধরে শিমুল দক্ষিন আফ্রিকার লেনেসিয়া শহরে দোকান ভাড়া নিয়ে প্রসাধনী সামগ্রীর ব্যবসা করে আসছিল।

গত ২৩ এপ্রিল একটি প্রাইভেটকার যোগে দোকানে থাকা টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে আনুমানিক প্রায় ৬লাখ টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সবুজ মিয়া সৌদি আরব প্রবাসী বলে ওই ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়া জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme