সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দাইন্যায় বিধবার ঘর থেকে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিধবা এক নারীর সাথে অবৈধ শারিরীক সম্পর্ক করার সময় সোহাগ মিয়া নামে এক ইউপি সদস্য জনতার হাতে ধরা পড়েছে। মঙ্গলবার মধ্য রাতে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দর্জিপাড়া শ্যামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগ মিয়া ছিলিমপুর ইউনিয়নের ফজলুল হকের ছেলে। এবং ছিলিমপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য।

জানা যায়, সোহাগ মিয়া তাদের মামাদের পরিচয়ে শ্যামারঘাট এলাকায় আধ্যিপত্য বিস্তার শুরু করে। ইতিপূর্বেও শ্যামারঘাট এলাকায় সোহাগের আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সোহাগের ক্লাব বন্ধ ও সোহাগকে গ্রেপ্তার করে। এছাড়াও গত দাইন্যা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ায় এক কর্মীকে হত্যা করার হুমকি দেয় সোহাগ।

স্থানীয়রা জানান, ওই গ্রামের এক বিধবা নারীর সাথে চার বছর যাবত সোহাগের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। কয়েক দিন পর পর তার বাড়িতে গিয়ে সোহাগ ওই নারীর সাথে রাত কাটায়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে মঙ্গলবার মধ্যরাতে সোহাগ অবৈধ শারীরিক সম্পর্ক করার সময় ধরা পড়ে। পরে সোহাগের মামার নুরজালের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। শুনেছি টাকার মাধ্যমে বিষয়টি রফাদফা করা হচ্ছে।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। শুনেছি ওরা সামাজিকভাবে বসে সমাধান করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme