সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দাদিকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে নাতনির মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বিদ্যুৎস্পৃষ্ঠ থেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন পপি খাতুন(২২) নামের এক নাতনি। বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ঘটেছে এমন ঘটনা। নিহত পপি খাতুন উপজেলার আড়ালিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তিনি দুই বছরের শিশু সন্তানের জননী।


প্রতিবেশী মারুফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষায এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে তিনি আটকে যান। সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর আবারো তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরেক স্বজন খাদিজা( ৩৭) নামের অপর নারী। আহত দুই নারী চিকিৎসাতে স্বাভাবিক হয়ে উঠেছেন।

ঘটনা সততা নিশ্চিত করে অরনখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, বাড়ির উঠোনো কারেন্টের সাইড লাইন এ ঘটনা ঘটেছে। নিহত পপি জলছত্র গ্রামের কাদের মিয়ার মেয়ে। এ ঘটনা আরো দু’জন আহত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme