সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দুই জনের যাবতজীবন (আমৃত্যু) ও দুই জনের ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে অপহরণ ও হত্যা মামলার রায়ে ২জনকে যাবতজীবন (আমৃত্যু) কারাদন্ড, ১ লক্ষ টাকা করে জরিমানা এবং ২জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

দন্ডিত ব্যক্তিরা হলেন, ঘাটাইল উপজেলার রামপুর এলাকার মো: শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), গোপালপুর উপজেলার কামাক্ষা বাড়ী এলাকার হিরালাল আর্য্য এর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০)এবং অপর দুই আসামী শিশু বিধায় তাদেরকে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়। তারা হলেন, ঘাটাইল উপজেলার নিয়ামতপুর কাজিপুর এলাকার মো: আব্দুল হালিমের ছেলে মো: হাসান আলী (১৭) ও ভূঞাপুর উপজেলার রুহুলী পশ্চিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে মো: সোহেল (১৭)।

রাষ্ট্রপক্ষের নিয়মিত আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতী মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে দন্ডিত আসামীরা শিশু সয়নকে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে আসামীরা শিশুটির পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপনের টাকা না পেয়ে শিশু মাসুদ রানা সয়নকে হত্যা করে। এ ঘটনার প্রেক্ষিতে ২০১৩ সালের ৩ অক্টোবর শিশুটির নানী মাজেদা বেগম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত নামায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার প্রেক্ষিতে এ মামলায় গৌতম চন্দ্র আর্য্য, হাসান আলী ও মো: সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আসামীপক্ষে মামলা পরিচালনা করেন শামীম চৌধুরী দয়াল ও খুকু রানী দাস। আসামীপক্ষের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট নই। এ মামলায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme