সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দুই নববধুসহ নাগরপুরে তিন জনের আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ১৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে পৃথক ভাবে দুই নববধুসহ তিনজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (১১ জানুয়ারি) সকালে মর্গে প্রেরন করেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. সরোয়ারের স্ত্রী রুকসানা বেগম (১৮) শুক্রবার বিকেলে তার বাবার বাড়ী চৌধুরী ডাঙ্গা গ্রামের মো. বিদেশী মিয়ার বসত বাড়ীর টিনের ঘরে বাঁশের ধন্নার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

একই দিনে সকালে উপজেলার সাতগাছা গ্রামের মো. রাজুর স্ত্রী সুমি (১৮) তার মামার বাড়ী জালাই গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ীর চৌচালা টিনের ঘরে কাঠের ধন্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

এরিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। এব্যাপারে নাগরপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই নববধুর লাশ উদ্ধার করে শনিবার টাঙ্গাইল মর্গে প্রেরন করেছে। অপর দিকে উপজেলার বেকড়া গ্রামের মো. লূৎফরের ছেলে ইমরান (১৪) বিষ পান করে আত্মহত্যা করেছে। শনিবার সকালে তাকে ঢাকা নেয়ার পথে মারা যায়।

নাগরপুর থানার (ওসি) তদন্ত মো. গোলাম মোস্তফা মন্ডল জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পৃথক ভাবে দুইটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যূ মামলা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারন জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme