সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দুই হাজার কেজি ভেজাল কালো জিরা পুস্তুত করার অপরাধে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: অভিনব কায়দায় তিলের সাথে রং ও ক্যামিকেল মিশিয়ে কালো জিরা প্রস্তুত করার আপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

রবিবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিনব কায়দায় সাদা তিলকে রং ও ক্যামিকেল দিয়ে কালো জিরায় রুপান্তর করে বিক্রির জন্য প্রস্তুত করার অপরাধে ভোক্তা অধিকারের ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানে দুই হাজার কেজি ভেজাল কালো জিরা জব্দ করে স্থানীয়দের সামনে বিনষ্ট করা হয়। তিনি আরো জানান, আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme