সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দুদকের পিপি হলেন গোপালপুর উপজেলার এডভোকেট খন্দকার মশিউর রহমান

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট খন্দকার মশিউর রহমান। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তার এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে আইন পেশায় নিজের জায়গা করে নেন।
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ভেঙ্গুলা গ্রামে জন্ম গ্রহন করেন এডভোকেট খন্দকার মশিউর রহমান।
সৈরাচার সরকারের আমলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে রিপোর্ট ও লেখার কারনে তার সম্পাদিত ইউখধংঃটঢ়ফধঃব.পড়স অনলাইন পত্রিকাটি ১৩ অক্টোবর ২০২১ সালে বন্ধ করে দেয় আওয়ামী সরকার।
আওয়ামী সরকার তার পরিবারের সদস্যদের নানা ক্ষতি করার পরও দুর্নীতি ও অনিয়ম নিয়ে তার কলম থেমে থাকেনি। জুলাই ছাত্র-শ্রমিক-পেশাজীবী-জনতার আন্দোলনে তিনি হাইকোর্ট ও মতিঝিল-মুগদা-বাসাবো-সবুজবাগ-খিলগাঁও-কমলাপুর এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহন করে।
বিগত সরকারের আমলে তিনি অসহায় ও মিথ্যা রাজনৈতিক মামলায় বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন।
পিপি হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ হলো। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী।
দুদকের নতুন এই নিয়োগকে ঢাকার আইনজীবী মহল ইতিবাচকভাবে দেখছে। আইন মহলের মতে, এডভোকেট খন্দকার মশিউর রহমান সততা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা দুদকের কার্যক্রর্যমে নতুন গতি এনে দেবে।
এডভোকেট খন্দকার মশিউর রহমান বলেন, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রপক্ষ দুর্নীতির ব্যপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme