সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেনমোহর হিসেবে হজ পালন করার সুযোগ চান রুশ তরুণী

  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৫৭ বার দেখা হয়েছে।

ইসলাম ডেস্কঃ বিয়ের সময় কনে কত কিছুই আশা করেন। কেউ চান অনেক গহনা, কেউ চান বিদেশে ঘুরতে যেতে।কিন্তু বিয়ের দেনমোহর হিসেবে স্বামীর কাছে একসঙ্গে হজ পালন করার সুযোগ চান রুশ তরুণী।  

এবছর করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ৬০ হাজার লোক হজ পালন করেছেন। সৌদিতে অবস্থানরত দেশটির নাগরিক ও বিশ্বের ১৫০টি দেশের নাগরিকসহ প্রায় ৬০ হাজার মুসলিম হজ পালন করেছেন। অল্প সময়ের প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি আবেদন থেকে তাদের নির্বাচন করা হয়।  

জানা গেছে, দুই বছর আগে ইতালির নাগরিক হায়ানের সঙ্গে এই রুশ তরুণী জানার বিয়ে হয়। শুরু থেকেই জানা দেনমোহর হিসেবে একসঙ্গে হজ পালন করতে চেয়েছিল। এবার তারা হজ পালনের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা।  

সৌদির সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (সিআইসি)-এর টুইটারে প্রকাশিত ভিডিও থেকে জানা যায়, ২০১৯ সালে ইতালির হায়ান রুশ তরুণী জানাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীকে জানা বলেন, মোহর হিসেবে তিনি মক্কায় গিয়ে হজ পালন করতে চান।  

হায়ান বলেন, এই কঠিন পরিস্থিতিতে মক্কায় এসে হজ পালন করেছি। আমার কাছে তা এখনও অকল্পনীয় বলে মনে হচ্ছে। পবিত্র হজের সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  


হজ পালন করে জানা বলেন, পার্থিব জীবনে মানুষ অল্প সময়ের জন্য এসেছে। এখান থেকে পরকালে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। তাই আল্লাহর নৈকট্য অর্জনে তিনি হজ পালনের ইচ্ছা করেছেন, যা তিনি পরকালেও নিয়ে যেতে পারবেন। আমার স্বামী আমার মোহরানা আদায় করেছেন এটা আমার জন্য  বড় উপহার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme