সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, অসুস্থ দুই শতাধিক

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৬৩৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে রাহেলা বেগম(৯৪) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং শিশুসহ দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে।

এ ঘটনায় বুধবার (১৬ নভেম্বর) সকালে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

গজিয়াবাড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী রাহেলা বেগম মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল আলম।

স্থানীয়রা জানায়, গজিয়াবাড়ি গ্রামের আক্কাস মিঞার বাড়িতে রোববার (১৩ নভেম্বর) রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে আগতদের মাঝে তবারক হিসেবে রান্নাকরা খিচুড়ি বিতরণ করা হয়। স্থানীয় বাবুর্চি আব্দুল গণির রান্নাকরা ওই খিচুড়ি খেয়ে নারী ও শিশু সহ ওই গ্রামের দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল টিম গজিয়াবাড়ি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে অসুস্থদেরকে চিকিৎসার জন্য আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হয়।

আলেয়া নামে এক নারী জানান, ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে তিনদিন ধরে গ্রামের শিশু ও নারী-পুরুষরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে অসুস্থ হচ্ছেন। বুধবার ভোরে অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করে।

আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক জানান, রোববার গভীর রাতে খিচুড়ি খাওয়ার পর বুধবার সকাল পর্যন্ত গ্রামের নারী ও শিশুসহ দুই শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাহেলা বেগম নামে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল আলম জানান, আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme