সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষকের নাম মিন্টু মিয়া। সে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল বাসস্টান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে শুক্রবার (২২ মে) রাতে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।

শিশুর পিতা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাষ্ট্রিতে ট্রাক চালক পদে চাকুরী করেন। এ কারণে ডুবাইল বাসস্ট্রান্ডের ওভার ব্রীজ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পাশেই মিন্টু মিয়ার মনোহারী দোকান। গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে শিশুটি দোকান থেকে চকলেট আনতে যায়। এ সময় মিন্টু প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে যায়। তাকে অনেক চকলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দেখায়।
চকলেট নিয়ে সে দোকান থেকে বেরিয়ে আসতে চাইলে তার মুখ চেপে ধরে তার উপর পাশবিক যৌন নির্যাতন চালায়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তার মা খুঁজতে দোকানে আসেন। এসে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং কান্নাকাটি করছে। মিন্টুকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে দোকান বন্ধ করে পালিয়ে যায়। এ সময় গ্রামের অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় তারা মিন্টুর বিচার দাবি করেন।

শিশুর মা জানান, তার স্বামী ঘটনার দিন ট্রাক নিয়ে খুলনায় ছিলেন। এসব ঘটনা জেনে সে দ্রুত খুলনা থেকে চলে আসেন। বাসায় এসে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন।

এদিকে এলাকার যোবায়ের নামের এক ব্যাক্তি মেয়ের বাবাকে ফোন করে মামলা না করার জন্য হুমকি দেন। তিনি আরও জানান, তাদের বাড়ি পাবনায়। স্বামীর চাকুরীর সুবাধে এখানে ভাড়া থাকেন। এখানে তাদের কোন আত্বীয়-স্বজন নেই। তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। এমন হুমকির পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার জানায়।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাদিকুর রহমান বলেন, ঘটনার দুইদিন পর গত শুক্রবার (২২ মে) দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক শিশুর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। এদিকে তার সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই ধর্ষণের বিষয়টি জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme