সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে মহিষের আক্রমণে এক গৃহবধূর মৃত্যু, আহত ১৫

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে হাজেরা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন মহিষের মালিকসহ অন্তত ১৫ জন। আহতরা ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দুপুরে (২২ জানুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী।

লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান বলেন, মহিষের আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খানকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘সকালের দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি পাগলা মহিষ তারুটিয়া গ্রামের লোকদের ওপর আক্রমণ করে। এতে নারীসহ ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মহিষটিকে মেরে ফেলে।

টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়া জানান, ঢাকা থেকে অজ্ঞানকারী দল এসেছিল। তার আগেই স্থানীয় লোকজন মহিষটিকে মেরে ফেলে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme