সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার: টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাকিলা পারভীন , উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ , দেলদুয়ার থানার পক্ষে অফিসার ইনচার্জ মো : মোস্তাফিজুর রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাকিলা পারভীন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবিদের চেতনা, তাৎপর্য এবং তাদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ , উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলিগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক। দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: আবু তাহের বাবলু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme