সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১০১৩ বার দেখা হয়েছে।

 প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদের ছুটিতে বাড়ি এসে মাটি পরিবহন করা ড্রাম ট্রাকের চাপায় মো.শফিউল্লাহ (৪০) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬ টার দিকে দেলদুয়ার টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয় শফিউল্লাহ্। হাঁটার এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পৌঁছলে ঢাকা মেট্রো-ড-১১-৫১১২ মাটিবাহী ট্রাকটি তাকে চাপা দিয়ে ইঞ্জিনের নিচে ফেলে দেয়। সড়কে লোকজনের উপস্থিতি না থাকায় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পথচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিনের নিচ থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল্লাহ্ উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ্ মজনুর ছেলে। তিনি আনসার ভিডিপির কমান্ডার হিসাবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার এসআই মোহাম্মদ আলী। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য , ডুবাইল  ইউনিয়ন বিএনপি’র  আহবায়ক , সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব কার্তিক চন্দ্র ভৌমিক ও ডুবাইল ইউনিয়ন   যুবলীগের  সভাপতি রাজিবকে  সাথে নিয়ে মৈষ্টা নদী থেকে অবৈধ  মাটির ব্যবসা পরিচালনা  করে আসছে। উপজেলা  প্রশাসন বিভিন্ন সময়  অভিযান করে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  জরিমানা করেন।ডুবাইল ইউনিয়ন  বিএনপি নেতা সাদেক এর  সাথে উপজেলা বিএনপি’র এক প্রভাব শালী  নেতা এবং  তার ছেলের সাথে  ঘনিষ্ট  সম্পর্ক  থাকার  কারনে   প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  রাতে এবং ভোরে  বর্তমান  মাটি ব্যবসা পরিচালনা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme