সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ার থানা পরিদর্শন করেন পুলিশ সুপার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৩৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: ১৩ জুন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা বার্ষিক পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম , পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল এবং প্রদ্যুৎ সরকার, অফিসার ইনচার্জ, দেলদুয়ার থানা, টাঙ্গাইল।
এ সময় পুলিশ সুপার মহোদয়কে দেলদুয়ার থানা প্রাঙ্গণে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়, দেলদুয়ার থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়,দেলদুয়ার থানার, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইল এবং অফিসার ইনচার্জ, দেলদুয়ার থানা, টাঙ্গাইল সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme