প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন চিকিৎসক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা ।
৪০ বছর যাবত এনালগ এক্সরে মেশিন দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে পরীক্ষা । টাঙ্গাইলে দেলদুয়ারে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নতি হলেও ৪জন চিকিৎসক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসা।
অপরদিকে রোগীরা হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করতে না পেরে বঞ্চিত হচ্ছে সেবা থেকে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগের চেয়ে কয়েকগুণ চিকিৎসা সেবা বেড়েছে। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষার কিছু স্মারঞ্জমের ঘাটতির কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে।
বুধবার ২৯ অক্টোবর দুপুরে সরেজমিনে দেখা যায় হাসপাতালের কর্মকর্তারা কেচি গেটের পাশে কাজ করছেন। সেখানে তারা বলেন হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম চুরি হওয়ার বিষয়ে। এক কর্মকর্তা বলেন চোর আমি সঙ্গে করে নিয়ে এসেছি। স্থানীয়রা আমাকে হেনস্তা করতে বিভিন্ন রকমের নেগেটিভ কার্যকলাপ করে যাচ্ছে। তিনি বলেন এতে আমি আমার কাজে অটল আছি। আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি সবেমাত্র তিন মাস ধরে এখানে যোগদান করেছে। যোগদানের পর থেকেই আমাকে মোবাইলে হুমকি দিচ্ছে।
হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালে ওষুধ সরবরাহ টেন্ডার নিয়ে এরকম হুমকি ধামকি দিয়ে চলছে একশ্রেণীর লোক। তাই তিনি বলেন তারই প্রতিফলন হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম চুরি। এ বিষয়ে এক শ্রেণী লোকের কাছে কথা হলে তারা আমাকে বলেন, আগে তো চুরি হতো না। তার কোন উত্তর আমার কাছে নেই। তবে সে উত্তরে এটাই বোঝায় তাহলে কি চোর আমি সঙ্গে করে নিয়ে এসেছি।
তিনি আরো বলেন, প্রতিদিনই একটা না একটা চুরি হচ্ছে। চোর ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও চোরকে ঠেকানো যাচ্ছে না। যারা চুরি করছে তারা অন্য কোন কারণে না। শুধু আমাকে হেনস্তা এবং হয়রানি করার জন্যই এগুলো করছে।
দেলদুয়ার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান মো. জাকির হোসেন বলেন,
আগে ৩১ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন ২০ থেকে ৩০ জন চিকিৎসা পেত। আর এখন ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ৮০ থেক ৯০ জন চিকিৎসা পাচ্ছে। আজকের দিনেও বুধবারে (২৯ অক্টোবরে) ৭৭জন রোগী ভর্তি হয়েছে।
সেবা গ্রহীতার সংখ্যা বিগত সময়ের চেয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যেভাবে রোগী দেখা যায় সে তুলনায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রয়োজন।
তিনি আরো বলছেন বর্তমানে নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের অন্যান্য লোকজন দায়িত্ব নিয়ে কাজ করছে। এবং কি তারা কাজের আগ্রহও পাচ্ছে। আগে মাসে দু -একটা ডেলিভারি হত। এখন মাসে প্রায় ৩০টি ডেলিভারি হচ্ছে। এখানে সিজারই হচ্ছে মাসে ১০ থেকে ১২টা। বাকিগুলো নরমাল ডেলিভারি হচ্ছে।
স্থানীয়রা জানান, আগে খুব কম সংখ্যক রোগী ভর্তি থাকতো। কারণ কাছে জেলা হাসপাতাল রয়েছে। অথচ ৩১শয্যা এই হাসপাতালে এখন রোগী সামাল দিতে পারছে না। তারা মনে করেন চিকিৎসা ভালো পেলে এখানেই রোগী ভর্তি থাকবে। এর আগে তেমন ভালো চিকিৎসা পেত না বিদায় জেলা হাসপাতালে চলে যেত। তারা আরো জানান হাসপাতালের আশেপাশে বেশ কিছু দালাল রয়েছে যার কারণে হাসপাতালে ভালোর কিছু আশা করা যায় না।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, কুদ্দুস মিয়া বলেছেন, হাসপাতালের চিকিৎসক ভালো। আমাদের কোন ওষুধ বা চিকিৎসায় অসুবিধা নেই।
চিকিৎসা নিতে আসা আম্মিয়া খাতুন বলেন, আমার ডায়রিয়া হয়েছে, আমি দুই দিন ধরে ডায়রিয়া চিকিৎসা নিচ্ছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ । তিনি আরো বলেন, আমাদের চিকিৎসা ক্ষেত্রে কোন অসুবিধা হচ্ছে না। আগে এই হাসপাতালে বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে আসতো না। সরাসরি চলে যেত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।
হাসপাতাল সুত্রে জানা যায় হাসপাতালে অন্তত ১০জন চিকিৎসক থাকলে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন মানসম্মত চিকিৎসার দেওয়া যাবে। অথচ মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা।
এদিকে হাসপাতালের এম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই। হাসপাতালের রোগীদের বিশুদ্ধ খাবার পানি দিতে পারছি না। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীসহ বেশকিছু সরঞ্জামের ঘাটতি রয়েছে।
১৯৮৪ সালে একটা এনালগ এক্সরে মেশিন আছে। সেটাও মাঝে মাঝে ভালো রিপোর্ট আসে না। এছাড়াও আল্ট্রাসনোগ্রাম মেশিনও বন্ধ রয়েছে । অপরদিকে ২০১৭ সালে একটা এনালাইজার মেশিন দিয়েছিল সরকার সেটাও বন্ধ রয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.সাজিয়া আফরিন বলেন, চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাম,এক্স মেশিন ও বিশুদ্ধ খাবারের পানিসহ বেশ কিছু বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
তিনি আরো বলেন এরপরও হাসপাতালে চিকিৎসার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে।
তবে স্থানীয় একশ্রেণীর লোকজন আমাকে কাজ করতে দিচ্ছে না। তারা আমার কাজে বাধাগ্রস্ত সহ আমি যাতে হেনস্তার শিকার হই সে কাজগুলোই করে যাচ্ছে।
এর পিছনে রয়েছে হাসপাতালে ওষুধ সরবরাহ কাজে (ইজিপি) টেন্ডার নিয়ে। তিনি বলেন ওষুধ সরবরাহর টেন্ডার অসাধু উপায়ে এক শ্রেণী লোকজনকে পাওাইয়া দিলে আমি এখানে ভালোভাবে কাজ করতে পারব বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়া তিনি আরো বলেন আমি কারো নাম এখনো প্রকাশ করতে চাচ্ছি না। তবে আমি অনিরাপত্তায় ভুগছি।
তিনি বলেন আমাকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে আপনি কি দেলদুয়ারে থাকছেন, না চলে যেতে চাচ্ছেন।আমি তার উত্তরে বলেছি আমার যদি রেজেক এখানে থাকে তাহলে থাকবো। না হলে থাকবো না। এর উত্তরে তারা বলেছেন না আপনি তো দেলদুয়ারে থাকতে পারছেন না। তিনি আরো বলেন আমার পরিবারও শঙ্কায় রয়েছে।
এবিষয় দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যুথী বলেন কর্মকর্তাকে মোবাইলে হুমকি ধামকি সহ সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও বিশুদ্ধ খাবারের পানির জন্য দ্রুত ব্যবস্থা করা হবে। অপরদিকে হাসপাতালে যে চুরি হচ্ছে। চোর একটা ধরা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বাদি না হওয়ায় চোরকে সাজা দিতে পারিনি।