সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে অবহিতকরণ কর্মশালা

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৮৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে “ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ” বিষয়ক অবহিতকরণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাথিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্বিসেস ইউনিট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুফল চন্দ্র গোলদার-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক ব্রজ গোপাল ভৌমিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,

জেলা সিভিন সার্জন ডা: মো. শরীফ হোসেন খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (নীরিক্ষা) মো. হানিফুর রহমান, উপ পরিচালক মো. লুৎফুল কিবরিয়া ও ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক।

কর্মশালায় মুলপ্রতিপাদ্য উপস্থাপনা করেন ডা: এবিএম শামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের কর্মকর্তা ডা: মো. মজনু মিয়া।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মহিলা সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme