সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে এক সন্ত্রাসী পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০
  • ৭৯৭ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : দেলদুয়ার উপজেলার লালহাড়া গ্রামের বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (১ জুন) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন তারা।এর পর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের আজম খানসহ কয়েকটি পরিবারের সদস্য।

সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খান জানান, তার ভাতিজি গত ২৮ মে বিকালের দিকে বাড়ির পাশে এক দোকান থেকে কিছু জিনিস কিনে ফিরছিল। তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাইয়া হযরতের ছোট ছেলে সজিব তার সহযোগীদের নিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ খবর পাওয়ার পর তার পরিবারের লোকজন সজিবের বাড়িতে গিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে বিষয়টি থানায় জানালে ওইদিনই রাত ৯ টার দিকে ভাতিজিকে পুলিশ উদ্ধার ও অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাইয়া হযরত, সজিবসহ চারজনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়।

কিন্তু মামলার অন্য আসামিরা পলাতক থেকে আজম খানের পরিবারের লোকজনদের নানাভাবে হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বাইয়া হযরত বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। বিভিন্ন স্থানে চাঁদা না পেয়ে হামলার ঘটনাও ঘটিয়েছে।

বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে। এলাকাবাসী এ বাহিনীর রোষানল থেকে রেহাই পেতে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme