সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ারঃ টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৫( সেপ্টেম্বর) বিকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের লাউহাটী মধ্যপাড়া গ্রামে।তিনি লাউহাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

জানা যায়, লাউহাটী গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে লাউহাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাসুম মিয়ার সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মঙ্গলবার বিকালে ওই ছাত্রলীগ নেতা ক্ষমতার দাপটে প্রতিপক্ষ আব্দুল হামিদের (৫০) উপর চড়াও হলে তার ছেলেরা (হামিদের) সংঘবদ্ধ হয়ে মাসুমের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এলোপাথারি কুপিয়ে মাসুমকে রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ, কে, সাইদুল হক ভূইয়া বলেন, এ ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি। বিষয়টি আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme