সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধে মুকুল রানার বাড়িতে সন্ত্রাসী হামলা

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ১৩৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেলদুয়ার উপজেলার হিংগানগর বেপারী পাড়া গ্রামের মুকুল রানার বাসায় হামলা, লুট ও জবর দখলের অভিযোগ উঠেছে। মুকুল রানা হিংগানগর বেপাড়ী পাড়া গ্রামের ওহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটিয়া ইউনিয়নের বারটিয়া মৌজায় ১০ শতাংশ জমি নিয়ে ঐ এলাকার গরেজ উদ্দিনের ছেলে ফজলুল হকের সাথে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বসত বাড়িতে হামলা করা হয়।

সরেজমিনে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার দুপুরে ফজলুল হকের মেয়ের জামাই মোস্তফার নেতৃত্বে আজিজুল, মফিজুলসহ প্রায় অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রবাসী মুকুল রানার বসত বাড়িতে অনুপ্রবেশ করে বাসার লোকজনকে এ্যালোপাথারি মারধর করে এবং বাসা থেকে সবাইকে বের হয়ে যেতে বলা হয়।

এসময় তাদের বাধা প্রদান করলে বাসার পুরুষ, মহিলা ও শিশুদেরকেও আহত করা হয়। এমনকি এঘটনা পুলিশ ও সাংবাদিক যদি জানে তাহলে সবাইকে হত্যার হুমকি প্রদান করে ঘরে তালা দিয়ে চলে যায় তারা। এ ব্যাপারে প্রতিবেদককে আহত ও প্রত্যাক্ষ দর্শীরা জানান, ফিল্মি স্টালে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে ফজুলুল হকের মেয়ের জামাই হামলা করে।

এসময় ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আটিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মুরাদ চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষকে পূর্বেও চার পাঁচ বার পরিষদে বসলেও কোন মিমাংসা হয়নি। পরে তাদেরকে জমি সংক্রান্ত বিষয়ে আদালতে আইনের আশ্রয় নিতে বলা হয়।

এব্যাপারে আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুল হক ভূইয়া জানান, ঢাকায় অবস্থান করায় এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme