দেলদুয়ারে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : “বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ারে থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূইয়ার নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা সদরে র‌্যালী বের হয়।

পরে ৮টি ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওসি, বিট পুলিশিংয়ের স্ব স্ব ইউনিয়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme