সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ফ্রি স্টাইলে ডাকাতি

  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ১৭৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার: দেলদুয়ারে ঈদের ছুটিতে বাড়ি আসার পথে ডাকাতের খপ্পরে পড়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই গার্মেন্টস কর্মীসহ কয়েকজন যাত্রী।ঈদের আগে মঙ্গলবার রাতে দেলদুয়ার-এলাসিন সড়কের শালকাই বেইলি ব্রিজের পশ্চিম পাশে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা জানায় মুখোশ পড়া ডাকাত দল সড়কে গাছ ফেলে ব্যারিকেট সৃষ্টি করে মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিক্সা আটকিয়ে পিস্তল ঠেকিয়ে যাত্রীদের হাত-পা বেধে কুপিয়ে রক্তাক্ত করে প্রায় ২ ঘন্টা যাবৎ ফ্রি স্টাইলে ঈদে ঘর ফেরা মানুষের সর্বস্ব লুটে নেয়।

এসময় ওই এলাকার দুই গার্মেন্টস কর্মীর সব লুটে নিয়ে শ্লীলতাহানিও ঘটায় তারা। ডাকাতের খপ্পরে পড়ে আবুল হোসেন কলেজের নৈশ প্রহরী সাড়ে ৯ হাজার টাকা ও দামি মোবাইল সেট, লালহারা গ্রামের নুরুন্নাহার ১২ হাজার টাকা কানের দুল ও মোবাইল সেট, একই গ্রামের জুলেখার ১৮ হাজার টাকা ও মোবাইল সেট, নাজমুল ২৭ হাজার টাকা ও মোবাইল সেট খুইয়েছেন।

এর দুই দিন আগে একই কায়দায় সিঙ্গাপুর থেকে দেশে আসার পর মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে দেলদুয়ার-সিলিমপুর সড়কের কান্দাপাড়া নামক স্থানে প্রবাসী আল-আমিনের সর্বস্ব লুটে নেয় ডাকাত দল।


ডাকাতির ঘটনায় কাউকে গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে, দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুইয়া জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি তবে সড়ক থেকে গাছ সড়িয়ে ফেলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme