সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে বালু ভর্তি ট্রাক থেকে লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ১০৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে বালু ভর্তি একটি ট্রাক থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ করার জন্য শেরপুর নালীতাবাড়ি থেকে মীর আক্তার কোম্পানীর (ঢাকা মেট্রো ট-২০-৬৫২৪) একটি ট্রাকে লাল বালু ভর্তি করে টাঙ্গাইল নাটিয়াপাড়া এলাকায় ওই কোম্পানীর ক্যাম্পে আনা হয়।

পরে সেখানকার শ্রমিকরা ট্রাক থেকে বালু নামানোর সময় ট্রাকের মধ্যে বালুর ভিতরেই একটি পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকের ভিতর থেকে লাশটি উদ্ধার করেন।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভুইয়া জানান, লোড আনলোড করার সময় এই ঘটনা ঘটতে পারে। নিহতের পোশাক দেখে মনে হচ্ছে কোন শ্রমিক হবে। লাশের এখনও কোন পরিচয় পাওয়া যায় নি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme