সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে মনজু মিয়ার উপর সন্ত্রাসী হামলা

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের হানিফ আলীর ছেলে মনজু মিয়া (৩২) সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার সময় স্থানীয় জাহাঙ্গীরের ঘরের সামনে চা খাওয়া অবস্থায় পিছন থেকে ৫-৬ জনের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা করে ও মারধর করে।

এসময় হামলাকারীরা মনজু মিয়ার সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা, একটি চার আনি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে যায় এবং হামলাকারী সন্ত্রাসীরা তাকে এ ঘটনা কাউকে না জানাতে প্রাণ নাশের হুমকি প্রদান চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর বাজারের লোকজন আহত মনজু মিয়াকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে ডা. জাহাঙ্গীর ও মঙ্গলহোড় তালুকদার বাজার কমিটির সভাপতি শাহাদত হোসেন জানান সন্ত্রাসী হামলার ঘটনাটি সত্য। সকালে বাজারে লোকজন কম থাকায় সন্ত্রাসীরা হামলা, মারধর ও ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে আহত মনজু মিয়া জানান, হামলাকারী তিনজন সন্ত্রাসীকে আমি চিনতে পেরেছি। এরা হলো, উপজেলার পারিজাতপুর গ্রামের ফজলের ছেলে কাশেম ও কামাল, অপরজন হলো একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে রাসেল। এরা নিয়মিত মাদক সেবন করে ও মাদক বিক্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এর পূর্বেও এদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে এরা প্রশাসনের নজরে আসেনি। এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme